CryptoSignalSuggestionBot সরাসরি Binance Web-Socket থেকে রিয়েল-টাইম ক্যান্ডেলস্টিক ডাটা সংগ্রহ করে। এটি প্রতি সেকেন্ডে মার্কেট প্রাইস আপডেট করে ৩টি ধাপে (Filter, Analyze, Output) ডাটা প্রসেস করে সিগন্যাল তৈরি করে।
ডাটা সোর্স: Binance REST API (historical) + WebSocket (real-time)
ফিল্টারিং: ১৫০টি ক্যান্ডেল ব্যবহার করে নোইজ ফিল্টার ও ভলিউম স্পাইক ডিটেকশন
অ্যানালাইসিস: RSI, MACD, EMA, Bollinger Bands – মাল্টি-ইন্ডিকেটর স্কোরিং
আউটপুট: সিগন্যাল (BUY/SELL/HOLD), এন্ট্রি, টার্গেট ও স্টপ-লস লেভেল
রিকানেক্ট মেকানিজম: এক্সপোনেনশিয়াল ব্যাকঅফ সহ অটো-রিকানেক্ট, ১৫টি পর্যন্ত চেষ্টা
ফলব্যাক: WebSocket ডিসকানেক্ট হলে REST API দিয়ে প্রতি ৫ সেকেন্ডে প্রাইস আপডেট
২. সিগন্যাল অ্যালগরিদম (Heuristic Logic):
বটটি মূলত Mean Reversion এবং Momentum স্ট্র্যাটেজি ব্যবহার করে। প্রতিটি ইন্ডিকেটর থেকে স্কোর সংগ্রহ করে এবং থ্রেশহোল্ডের ভিত্তিতে সিগন্যাল জেনারেট করে।
EMA 20: ২০ পিরিয়ডের এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ – প্রাইস এর উপরে থাকলে আপট্রেন্ড, নিচে থাকলে ডাউনট্রেন্ড নির্দেশ করে।
RSI (14): ১৪ পিরিয়ডের রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স – ৩০ এর নিচে ওভারসল্ড (বাই সিগন্যাল), ৭০ এর উপরে ওভারবট (সেল সিগন্যাল)।
MACD (12,26,9): MACD লাইন ও সিগন্যাল লাইনের ক্রসওভার – হিস্টোগ্রাম পজিটিভ হলে বুলিশ, নেগেটিভ হলে বিয়ারিশ।
Volume Spike: বর্তমান ভলিউম গত ১০টি ক্যান্ডেলের গড় ভলিউমের চেয়ে ১.৫ গুণ বেশি হলে তা ট্রেন্ড কনফার্মেশন হিসেবে কাজ করে।
Bollinger Bands (20,2): ২০ পিরিয়ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সহ – প্রাইস নিচের ব্যান্ডের নিচে গেলে ওভারসল্ড, উপরের ব্যান্ডের উপরে গেলে ওভারবট নির্দেশ করে।
স্কোরিং সিস্টেম: প্রতিটি ইন্ডিকেটর থেকে BUY বা SELL স্কোর জমা হয়। মোট স্কোর ৫+ হলে STRONG BUY/SELL, ২.৫+ হলে সাধারণ BUY/SELL, অন্যথায় HOLD।
৩. ব্যবহারের নিয়ম (Instructions):
Asset Select: ড্রপডাউন থেকে যেকোনো USDT পেয়ার (BTC, ETH, SOL সহ ১৫০+ পেয়ার) সিলেক্ট করুন।
[!] সতর্কতা: ক্রিপ্টো ট্রেডিং ঝুঁকি সাপেক্ষ যেখানে CryptoRazz একটি ইন্টেলিজেন্স ট্রেডিং টুলসের প্যাকেজ মাত্র - যা আপনাকে ক্রিপ্টো ট্রেডিং জগতে লার্নিং ও আর্নিং এর মাধ্যমে সফলতা লাভের সহায়ক ভূমিকা পালনে প্রয়াসী। তদুপরি কোন প্রকার ফাইনানশিয়াল ক্ষতির দায়ভার CryptoRazz বহন করে না - আপনার সচেতন অবজারভেশন কাম্য!